২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

তারুণ্যের উচ্ছ্বাস সামাজিক সংস্থার নতুন করে কমিটি গঠন

আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০১৯

  • Facebook Share
তারুণ্যের উচ্ছ্বাস সামাজিক সংস্থার নতুন করে কমিটি গঠন

রাকিবুল হাসান,যশোর প্রতিনিধিঃ–  বর্তমান সময়ের  সাথে তাল মিলিয়ে চলা ও আধুনিক সমাজ ব্যবস্থা কে অধিকতর আধুনিকায়ন করার লক্ষে এক ঝাঁক তরুণ প্রজন্মের ছাত্র-ছাত্রী দের নিয়ে যশোর সদর উপজেলার ঐতিহ্য সংস্কৃতিক এলাকা বলে পরিচিত রূপদিয়াতে তারুণ্যের উচ্ছ্বাস সামাজিক সংস্থা নামে একটি সামাজিক স্বেচ্ছায় সেবী সংগঠন গড়ে তোলা হয়েছে।যার ২৫ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় নির্বাহী সংসদ কমিটি গঠন করা হয়েছে। যেখানে এম ডি ইয়াসিন আলী সোহাগ কে সভাপতি, জি এম সবুজ হাসান কে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ শাহীন আলম কে সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচন করা হয়েছে । তারুণ্যের উচ্ছ্বাস সামাজিক সংস্থাটি এলাকার যে কোন সামাজিক সমস্যার সমাধান সহ, গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান, বাল্য বিবাহ রোধ, এলাকার মানুষের মধ্যে সামাজিক সচেতনতা তৈরি, সমাজিক কর্মকাণ্ড সম্পন্ন সহ বিভিন্নভাবে তাদের কার্যকালাপ পরিচালনা করছে। সারেজমিনে গিয়ে এলাকার মানুষের সাথে কথা বলে জানা যায় এই এলাকার মধ্যে এই সংগঠন টি এলাকাতে তাদের কার্যক্রম ব্যাপক ভাবে পরিচালনা করছে এবং বিপদে তাদের পাশে এসে দাঁড়াচ্ছে। তারুণ্যের উচ্ছ্বাস সামাজিক সংস্থাটি প্রতিষ্ঠিত করা হয় ২০০৫ সালে। যার ১৪ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪ ফেব্রুয়ারী রূপদিয়া এলাকা পরিষ্কার পরিছন্ন করার একটি উদ্যোগ গ্রহণ করছে। যা এলাকায় গণ্য মান্য ব্যক্তিবর্গ এর সাধুবাদ জানিয়েছেন। এলাকার মানুষের একটা প্রত্যাশা এই সংগঠন টি আরো অনেক দূর এগিয়ে যাক।