আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০১৯

আপডেট:

রানা ফকির, বাগেরহাট প্রতিনিধি
একুশের প্রথম প্রহরে বাগেরহাট জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো জন্য বাগেরহাটের জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তর, সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা পেশার মানুষ এসে জমা হয় বাগেরহাট কেন্দ্রীয় শহিদ মিনারে।
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি বাংলা ভাষা জন্য রক্ত দেন বাংলার দামাল ছেলেরা। তাদেরই স্মরণে প্রতি বছর ২১ শে ফেব্রুয়ারি/৮ ই ফাল্গুন (বাংলা) শহিদ মিনারে ফুল দিয়ে এই দিন পালন করে থাকে বাংলাদের মানুষ। সেই সাথে সাথে ২১ ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৯৯ সালে বাংলাদেশের শহীদদের স্মরনে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি লাভ করে। মাতৃভাষা হলো মায়ের মুখের মিষ্টি ভাষা। বাংলা আমাদের মাতৃভাষা। সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এই মহান শহীদ দিবসে।