আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০১৯

আপডেট:

এ, জে সুজন : কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন আতাউর রহমান। তিনি কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের চাচাতো ভাই।
আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে কুষ্টিয়ার ছয়টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। বিকেল পাঁচটায় সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান দৈনিক প্রভাতী খবর বলেন, ‘নৌকা প্রতীকের আতাউর রহমান ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। সেই হিসেবে তিনি (আতাউর রহমান) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।’
সদর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানিয়েছে, এর আগে আতাউর রহমান ছাড়াও আরও দুজন চেয়ারম্যান প্রার্থী হতে মনোনয়নপত্র নিয়েছিলেন। এর মধ্যে অন্যতম হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কুষ্টিয়া শাখারা যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। আজ বিকেলে জিল্লুর রহমান দৈনিক প্রভাতী খবর জানান, তিনি মনোনয়নপত্র তুলেছিলেন। কিন্তু শেষ সময় পর্যন্ত সব কাগজপত্র ঠিক করতে না পারায় মনোনয়নপত্র জমা দেননি।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়ে দৈনিক প্রভাতী খবরকে আতাউর রহমান আতা বলেন, ‘সবাইকে নিয়ে একটি সুন্দর উপজেলা গড়তে চাই। কুষ্টিয়াকে আরও ওপরে তুলে ধরতে চাই।