২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

হাবিপ্রবির শিক্ষক মেহেদুল ইসলামকে শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা

আপডেট: অক্টোবর ২৯, ২০১৮

  • Facebook Share
হাবিপ্রবির শিক্ষক মেহেদুল ইসলামকে শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা

সাইফুল ইসলাম শান্তি,স্টার্ফ রিপোর্টারঃ লেকচারার থেকে এসিস্ট্যান্ট প্রফেসর পদে পদোন্নতি পাওয়ায় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( হাবিপ্রবি) এর মার্কেটিং বিভাগের শিক্ষক এসিস্ট্যান্ট প্রফেসর মেহেদুল ইসলাম সবুজ কে ফুলেল শুভেচ্ছা জানাল মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা।

আজ ২৯ অক্টোবর রোজ সোমবার নিজ বিভাগের শিক্ষার্থীরা নিজেদের ক্লাসরুমে ঘটা করে এই ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। ফুলেল শুভেচ্ছা প্রদান করায় মেহেদুল ইসলাম সবুজ নিজ বিভাগের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের শিক্ষক এসিস্ট্যান্ট প্রফেসর আব্দুর রউফ।