১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

হরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের প্রতিপক্ষআ’লীগ

আপডেট: মার্চ ১০, ২০১৯

  • Facebook Share
হরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের প্রতিপক্ষআ’লীগ


এ বি এম কাইয়ুম,  হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ সাধারন
নির্বাচনে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে
আওয়ামীলীগের প্রতিপক্ষ আওয়ামীলীগ। এতে নেতাকর্মীরা দুইভাগে বিভক্ত হয়ে
পড়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনিত দলীয়
প্রার্থী উপজেলা আ’লীগের সাঃ সম্পাদক জিয়াউল হাসান মুকুল (নৌকা)
প্রতিক নিয়ে ও উপজেলা আ’লীগের কার্যনির্বাহী সদস্য, আ’লীগ সাবেক
সভাপতি, বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাঃ সাম্পাদক, স্বতন্ত্র প্রার্থী একেএম
শামীম ফেরদৌস টগর (ঘোড়া) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতায় নেমেছেন।
প্রতিক বরাদ্দের পর থেকে আ’লীগের দুইজন প্রার্থী প্রচারোনায় নেমে
পড়েছে। উভয়ের সাদা-কালো পোষ্টারে ছেয়ে গেছে এলাকা। দলীয় মনোনীত
প্রার্থী হিসাবে জিয়াউল হাসান মুকুল নৌকার প্রতিক নিয়ে
প্রতিদ্বন্দিতা করছেন এবং সাবেক সভাপতি ও
সাবেক চেয়ারম্যান একেএম শামীম ফেরদৌস টগর স্বতন্ত্র প্রার্থী হিসাবে
ঘোড়া প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। আ’লীগের দুইজন প্রার্থী
প্রতিদ্বন্দিতা করায় নেতাকর্মীরা দ্বিধা-বিভক্তিতে পড়েছে। এর মাঝে জিয়াউল
হাসান মুকুল নেতাকর্মীদের সুসংগঠিত করে নৌকার বিজয়ের লক্ষে  প্রচার
প্রচারোনা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী একএম শামীম
ফেরদৌস টগরও পিছিয়ে নেই। তিনি আ’লীগের বিভিন্ন রাজনীতিবিদ ও
সিংহভাগ আ’লীগের নেতাকর্মী ও সমাজের সুশিল ব্যক্তিদের নিয়ে বেশ
জোরেশোরে প্রচার প্রচারোনায় মাঠে নেমে পড়েছেন। জমে উঠেছে তার
প্রচারনা। ব্যাপক সাড়া ফেলেছে উপজেলার ৬টি ইউনিয়নে। এ ব্যাপারে এই
তরুন রাজনীতিবিদ স্বতন্ত্র প্রার্থী একেএম শামীম ফেরদৌস টগর বলেন,
তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায় থেকে উপজেলা পর্যায়ের অধিকাংশ
নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে
সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড প্রচারের পাশাপাশি চেয়ারম্যান পদে প্রার্থী
হিসাবে প্রচারনাও চালিয়েছেন। তৃণমূল পর্যায় থেকে উপজেলা এমনকি
জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সমর্থনও ছিল তার প্রতি। কিন্তু হাইকমান্ড উপজেলা
আ’লীগের সাঃ সম্পাদক জিয়াউল হাসান মুকুলকে দলীয় প্রার্থী হিসাবে
মনোনয়ন দেওয়ায় তার অনুসারী নেতাকর্মীরা হতাশ হয়ে পড়ে। নেতাকর্মীদের ও
এলাকাবাসীর দাবীতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোড়া প্রতিক নিয়ে
প্রতিদ্বন্দিতা করছেন। ভোটাররা ঠিকমত তাদের ভোটাধিকার প্রয়োগ করলে
তিনি জয়ের বিষয়ে শতভাগ নিশ্চিত এমন মন্তব্য করেছেন। প্রচার প্রচারনায় ও
ভোটারদের সমর্থনের তিনি বেশ ফুরফুরে আমেজেই রয়েছেন। তিনি আরোও
বলেন, একাদশ জাতীয় নির্বাচনে সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম
সংগ্রহ করেছিলেন কিন্তু দলের সিদ্ধান্ত বাইরে যাননি দলীয় প্রতিকের পক্ষে কাজ
করেছেন। আ’লীগের দুই প্রার্থী নিয়ে নেতাকর্মীরা দ্বিধা-বিভক্তির মাঝে
সাধারন ভোটারের উৎকন্ঠা বিরাজ করছে। দীর্ঘদিনের পুরানো নেতাকর্মী ও
শুভাকাংখীদের ঐক্যবদ্ধ করে মাঠ দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
আসন্ন পঞ্চম উপজেলা নির্বাচনে হরিপুর উপজেলার এই দুইজন প্রার্থী চেয়ারম্যান পদে
প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনজন এদের মধ্যে
উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোজাফফর আহম্মদ মানিক
(তালা), আ’লীগের তথ্য বিষয়ক সম্পদক আব্দুল কাইয়ুম পুষ্প (চশমা), উপজেলা
কৃষকলীগ সভাপতি অধ্যক্ষ রিয়াজুল ইসলাম (টিউবওয়েল)। মহিলা ভাইস
চেয়ারম্যান পদে চারজন এদের মধ্যে উপজেলা মহিলা যুবলীগ সভানেত্রী জেসমিন
আক্তার শিখা (পদ্মফুল), ১নং গেদুড়া ইউনিয়ন মহিলা আ’লীগের সভানেত্রী
মোতাহারা পারভীন সুমি (ফুটবল), উপজেলা মহিলা আ’লীগের প্রচার ও
প্রকাশনা সম্পাদক মোকাররমা বাবলী (হাঁস), সমাজ কর্মী শাবানা পারভীন
(কলস) মার্কা নিয়ে প্রতিযোগিতায় মাঠে নেমেছেন। এই উপজেলায়
আগামী ১৮ মার্চে দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ
অনুষ্ঠিত হবে।