আপডেট: মার্চ ১১, ২০১৯

আপডেট:

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ টু ফুলবাড়িয়া সড়কে সড়ক ও জনপথ বিভাগের উন্নয়ন কাজ চলমান। প্রায় ২মাস যাবত চলছে উন্নয়ন ও সংস্কার কাজ। সঠিক তদারকি না থাকায় পিডিবি ও আরইবি’র বিদ্যুৎ এর খুঁটি মাঝখানে রেখেই চলছে উন্নয়ন কাজ। ফলে যে কোন মুহুর্তে মারাতœাক দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, জেলা সদরে যাওয়ার একমাত্র রাস্তা ফুলবাড়িয়া টু ময়মনসিংহ সড়ক। ফুলবাড়িয়া পৌর সদরের প্রধান বাজার ফুলবাড়িয়া। রাস্তা নিচু থাকায় খানাখন্দকের কারণে পথচারীদের দুর্ভোগ ছিল দীর্ঘদিনের। ভোক্তভোগিদের দাবীর প্রেক্ষিতে স্থানীয় সাংসদ আলহাজ¦ মো: মোসলেম উদ্দিনের হস্তক্ষেপে গত বছর একনেক এর সভার মাধ্যমে সড়কটি উন্নয়ন ও সংস্কার বাবদ ২৪ কোটি টাকা বরাদ্দ করা হয়। বরাদ্ধকৃত টাকা খরচের নামে কোন প্রকার দেখভাল ছাড়াই সড়কের উন্নয়ন কাজ করা হচ্ছে। ফুলবাড়িয়া বাজারে ৬০০ মিটার রাস্তা আরসিসি ঢালাইয়ের মাধ্যমে উন্নয়ন কাজ শুরু হয়। সড়ক ও জনপথ বিভাগ, আরইবি, পিডিবি বোর্ডের কর্মকর্তাদের উদাসীনতায় রাস্তায় প্রায় ২০/২৫টি বিদ্যুৎ এর খুঁটি মাঝখানে রেখেই ঢালাই করা হয়। অনেক জায়গায় বিদ্যুৎ তার সড়কের মাঝামাঝি এবং রাস্তা উঁচু হওয়ায় মালবাহী যানবাহন ছুয়ে যেতে পারে। স্থায়ীত্বশীল এ কাজে যে কোন সময় মারাতœক দূর্ঘটনার আশঙ্কা রেখে কাজ করায় স্থানীয় জনগন উৎকন্ঠা প্রকাশ করেছে। ব্যস্ততম এ সড়কটি দিয়ে রাজধানী ঢাকা সহ বিভাগীয় শহর ময়মনসিংহের সাথে যোগাযোগ থাকায় ঘাটাইল, সখীপুর, ভালুকা, মুক্তাগাছা, টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার মানুষের যাতায়াত। সড়কটিতে প্রতিদিন হাজার হাজার হালকা থেকে ভারী যানবাহন চলাচল করে থাকে। ইতিমধ্যে ফুলবাড়িয়ার দক্ষিণাঞ্চলে বিভিন্ন শিল্প-কারখানা গড়ে উঠছে, এ ছাড়া পাশ^বর্তী উপজেলা ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ায় সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে রাস্তা হতে নিরাপদ দুরত্বে দ্রুত বিদ্যুতের খুটি না সড়িয়ে রাস্তার উন্নয়ন কাজ করলে ভেস্তে যাবে দীর্ঘ দিনের দাবী। মুখ থুবড়ে পড়বে উন্নয়নের গতিধারা ব্যহত হবে স্বাভাবিক জীবনযাত্রা।