৬, নভেম্বর, ২০১৮, মঙ্গলবার | | ২৬ সফর ১৪৪০

নেত্রকোনায় উদীচীর প্রতিষ্ঠাবাষির্কী পালিত

আপডেট: অক্টোবর ৩০, ২০১৮

  • Facebook Share
নেত্রকোনায় উদীচীর প্রতিষ্ঠাবাষির্কী পালিত

আব্দুল নূর,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় উদীচী শিল্পীগোষ্ঠির ৫০ বছর পুর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা সহ নানা অনুষ্টানের আয়োজন করেছে। এ উপলক্ষে সোমবার বিকাল সোয়া চারটায় শহরের অজহর রোডস্থা উদীচীর নিজস্ব কার্যালয়ের সামনে গৌরবের ৫০ বছর উদযাপনে প্রতিষ্টাবাষির্কী উদ্বোধন করেন শিক্ষাবিদ যতীন সরকার। জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।


শোভাযাত্রাটি বড় বাজার আখড়ার মোড় হয়ে ছোট বাজার, শহীদ মিনার মোড় প্রদক্ষিণ করে কার্যালয়ে গিয়ে মিলিত হয়। এতে উদীচীর কর্মীবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পরে উদীচী কার্যালয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।