২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

পীরগঞ্জে ৩ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: নভেম্বর ৭, ২০১৮

  • Facebook Share
পীরগঞ্জে ৩ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. আশিক (পীরগঞ্জ প্রতিনিধি): র‌্যাব -১৩ রংপুরের সিপিসি-ড়৩,গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা   সোমবার দুপুর ১টার সময় রংপুরের পীরগঞ্জ থানার খোলাহাটি গ্রামের  মজনু মিয়ার বাড়ীর নিকট থেকে আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী ৫ সদস্যকে আটক করেন। তারা হলেন- মোঃ শফিকুল ইসলাম(৩৮),পিতা আঃজলিল,গ্রাম-শাহাপাড়া বাজীকর, মোঃ রুমন মিয়া (২৮), পিতা মৃত মজগুল গ্রাম- হরিরামপুর, মোছাঃশাহজাদী(৪০),স্বামী মৃত আজগর আলি, গ্রাম-আদর্শ কাশিমপুর, সবার থানা-পীরগঞ্জ, জেলা -রংপুর,

অন্য ‍দিকে  শ্রী মঙ্গল সাহা(৪০), পিতা-শ্রী খুশীলাল সাহা,  শ্রী বিরু চন্দ্র মহন্ত,উভয়ের গ্রাম-গৃধারীপুর, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা সকলকে তিন কেজি গাঁজা, গাঁজা বিক্রির ৫৩৯০ টাকা এবং চারটি মোবাইলসহ গ্রেফতার করেছে । আসামীগণ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী ও চক্রের সক্রিয় সদস্য । তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।