২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

সৈয়দপুরে শিশু দিবস উপলক্ষে সেতুবন্ধন পাঠাগারের আলোচনা সভা ও কবিতা আবৃত্তি

আপডেট: মার্চ ১৭, ২০১৯

  • Facebook Share
সৈয়দপুরে শিশু দিবস উপলক্ষে সেতুবন্ধন পাঠাগারের আলোচনা সভা ও কবিতা আবৃত্তি

খুরশিদ জামান কাকন, সৈয়দপুর প্রতিনিধি:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নীলফারীর সৈয়দপুরে সেতুবন্ধন পাঠাগারের উদ্দ্যোগে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ রবিবার সকালে ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় সেতুবন্ধন পাঠাগার চত্বরে এই আলোচনা সভা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
সেতুবন্ধন পাঠাগার প্রতিষ্ঠাতা আলমগীর হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  খাতামধুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেতুবন্ধন পাঠাগারের উপদেষ্টা আলহাজ্ব সাবান উদ্দিন, সাধারণ সম্পাদক আতাউর রহমান হাসু প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ‘আজকের শিশুদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু মানে একটি দেশের ইতিহাস। শিশুদেরকে তার সংগ্রামের কথা জানাতে হবে। তাঁর আদর্শকে অন্তরে ধারণ ও লালন করতে হবে। তবেই আজকের শিশুরা সময়ের সাথে আরো এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন অনুযায়ী সবাই মিলে দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই সাথে শিশুদের সকল অধিকার আদায়ে সজাগ হতে হবে।
আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে  উপহার স্বরূপ মহামূল্যবান পুরস্কার বই তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।