১৮, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২৮ জ্বিলহজ্জ ১৪৪১

বাগেরহাট থেকেই শুরু আওয়ামী লীগের খুলনা বিভাগের নির্বাচনী প্রচারাভিযান

আপডেট: ডিসেম্বর ১০, ২০১৮

  • Facebook Share
বাগেরহাট থেকেই শুরু আওয়ামী লীগের খুলনা বিভাগের নির্বাচনী প্রচারাভিযান

রানা ফকির বাগেরহাট জেলা প্রতিনিধি: হযরত খানজানের (র:) পূর্নভূমি বাগেরহাটে সমাবেশ ও গনমিছিলের মধ্যদিয়ে খুলনা বিভাগে আওয়ামী লীগ আনুষ্ঠানিক ভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযান শুরু হয়েছে। সোমবার সকালে নির্বাচন কমিশন প্রার্থীদের প্রতিক বরাদ্দের পর বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সম্মন্নয়কারী শেখ হেলাল উদ্দিন এমপি নেতৃত্বে এই প্রচারাভিযান শুরু হয়। বাগেরহাট- ১ ও ২ আসনে আওয়ামী লীগের দুই প্রার্থী শেখ হেলাল এবং শেখ সারহার নাসের তন্ময়ের নেতৃত্বে এই গনমিছিলটি জনসমুদ্রে পরিনত হয়।

বাগেরহাট শহরের রেলরোডে আওয়ামী লীগ অফিস চত্তরে গনমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে নির্বাচনে বিজয়ী করে ক্ষমতায় আনতে হবে। এজন্য দলের প্রতিটি নেতাকর্মীকে ঘরে-ঘরে গিয়ে সরকারের উন্নয়নের চিত্রের পাশাপাশি সাম্প্রদায়িক বিএনপি-জামায়াতের সন্ত্রাস-জঙ্গিবাদ ও দূনীতি- লুটপাটের চিত্র তুলে ধরে নৌকার পক্ষে ব্যাপক গনসংযোগ করতে হবে।

এই সমাবেশ থেকে শেখ হেলাল খুলনা বিভাগে আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযান শুরুর ঘোষনা দেন। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম ও বাগেরহাট সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়, মীর শওকাত আলী বাদশা এমপি, বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান প্রমুখ।

বাগেরহাটের রেলরোড থেকে শুরু হওয়া প্রায় দেড় কিলোমিটার লম্বা এই গনমিছিলটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করে। বাগেরহাট- ১ ও ২ আসনে আওয়ামী লীগের দুই প্রার্থী শেখ হেলাল এবং শেখ সারহার নাসের তন্ময়ের নেতৃতে জনসমুদ্রে রূপ নেয়া এই গনমিছিলে শেখ হেলারের স্ত্রী শেখ রূপা চৌধুরী ও শেখ তন্ময়ের স্ত্রী ইরফা উদ্দিনও অংশ নেয়।