আপডেট: মার্চ ২৫, ২০১৯

আপডেট:

সুমন আহম্মেদ (ঝিনাইদহ প্রতিনিধি):ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণ মডেল দাখিল মাদ্রাসাই মুক্তিযোদ্ধাদের কন্ঠে ২৫ মার্চের গনহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল ৯ টায় উত্তর নারায়ণ মডেল দাখিল মাদ্রাসাই। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সদর উপজেলার অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম এবংসাগান্না ইউনিয়ন কমান্ডার গোলাম মোস্তফা।বক্তারা ২৫ মার্চের গনহত্যার স্মৃতিচারণ করে তখনকার সময়ের কথা গুলা বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম বলেন,আমি তখন ছিলাম রসুলপুর আড়পাড়া আমরা জানতে পারি পাকিস্তানি বাহিনী এ এলাকার বিভিন্ন মানুষকে মেরে ফেলা হচ্ছে মহিলাদেরকে বাড়ি থেকে তুলে আনা হচ্ছে বাড়ি ঘর লুটপাট করা হচ্ছে এমন খবর শুনে ভোর থেকে আমরা দুই গ্রুপ এক হয়ে মাগরিবের আযান পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাই। একই সাথে ঐ দিনে সদরের বিষয়খালি চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জে গনহত্যা চালাই।এতে অনেকে নিহত হন আমার মাথায় ও গুলি লাগে তবু আমরা নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধ চালিয়ে যাই।এর পরেই আমরা এ বিজয় লাভ করি।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা সুপার আব্দুলাহ আল মাহমুদ অনুষ্ঠানটি পরিচালনা করেন মো: ফিরোজ আলম এছাড়া অনুষ্ঠানে উক্ত মাদ্রাসার সকল শিক্ষক উপস্থিত ছিলেন।