মোঃ আহসান হাবিব, পাঁচবিবি প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদক বিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ।
পাঁচবিবি থানাধীণ বাগজানা ইউপির উত্তর কৃষ্ণপুর গ্রাম হইতে ০২/১১/১৮ তারিখ সকাল ০৬:৩০ ঘটিকায় ১০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ ১। মোঃ কামাল হোসেন (৩৯) পিতা-মৃত নুরুল ইসলাম, সাং- আয়মারসুুলপুর (ডিলার পাড়া),এবং ২। মোঃ হুমায়ন কবির, (৪০) পিতাঃ মোঃ ওসমান আলী, সাং- আয়মারসুলপুর (মাদ্রাসা পাড়া) উভয় থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটদ্বয়কে আটক করেন। এর মধ্যে পালাতক আসামী একজন।