আপডেট: আগস্ট ১৫, ২০২০

আপডেট:

জাককানইবি প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট শনিবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। কালো পতাকা উত্তোলন করেন কলা অনুষদের ডিন ও আহ্বায়ক, জাতীয় শোকদিবস উদযাপন কমিটি ২০২০ প্রফেসর ড. মো. সাহাব উদ্দিন বাদল ও রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীর। এসময় শিক্ষক সমিতির সভাপতি জনাব মো. নজরুল ইসলাম, প্রক্টর ড. উজ্বল কুমার প্রধান, পরিচালক(ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ও সদস-সচিব, জাতীয় শোকদিবস উদযাপন কমিটি ২০২০ ড. শেখ সুজন আলী, কর্মমকর্তা পরিষদের সাধারণ সম্পাদক জনাব জাকিবুল হাসান রনি, কর্মচারী সমিতির সভাপতি জনাব জোনায়েদ সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, জাককানইবি শাখা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বঙ্গবন্ধুর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে শোক র্যলি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নবনির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ভাস্কর্যে পুষ্প স্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এরপর যথাক্রমে শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ, কর্মচরী সমিতি, ছাত্র হল, ছাত্রী হল, বঙ্গবন্ধু নীল দল,জাককানইবি শাখা ছাত্রলীগ, কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ করা হয়।
এসময় অনুষ্ঠানে আরও উপিস্থিত ছিলেন বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান, হলের প্রভোস্টগণ, প্রক্টর, শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ, কর্মচারী সমিতি সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু নীল দলের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় উপাচার্য।
পরে সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তব রাখেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। তিনি তাঁর বক্তবে বলেন, ‘আগস্ট মাস আসলেই আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। আজকের দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে স্বাধীনতা বিরোধী চক্র। শুধু খুনিরাই এর সাথে জড়িত নয়, এর সাথে আরও অনেক বড় চক্র জড়িত আছে। আমি চাই আত্মস্বীকৃত খুনিদের দেশে নিয়ে এসে তাদের মৃতুদন্ড অবিলম্বে কার্যকর। আর যারা এই হত্যা কাণ্ডের ইন্ধন জুগিয়েছে তারা যেন কোনদিনই এই বাংলার ক্ষমতায় আসীন হতে না পারে।’ এসময় তিনি আরও বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা লক্ষে গ্রেনেড হামলা চালায়। কিন্তু তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি এবং কখনও পারবেও না।’ এছাড়া মাননীয় উপাচার্য তাঁর ব্যক্তিগত ও মহান প্রতিষ্ঠান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বঙ্গবন্ধুসহ শাহাদাতবরণকারী তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এবং বাংলাদেশসহ বিশ্ববাসীকে করোনা মহামারী হতে মুক্তির জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু নীল দল ও জাককানইবি শাখা ছাত্রলীগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে অনলাইনে মুজিববর্ষে জাতীয় শোকদিবস: আমার বঙ্গবন্ধু শীর্ষক রচানা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এর আগে গত রাত ১২:০১ মিনিটে বাংলাদেশ ছাত্রলীগের জাককানইবি শাখার সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান এর আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন করে দিনের কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এসময় মাননীয় উপাচার্যের একমাত্র কন্যা অহনা অঞ্জলি নতুন প্রজন্মের প্রতীক হিসেবে উপস্তিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান জনাব আল জাবির।
উল্লিখিত সকল কার্যক্রম করোনা মহামারীর কারণে স্বাস্থ্য বিধি মেনে পালন করা হয়।