১৮, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২৮ জ্বিলহজ্জ ১৪৪১

ঝিনাইদহের কালীগঞ্জে” খাদ্য অপচয় রোধ এবং নিরাপদ খাদ্যের “দাবীতে সাইকেল র‌্যালী অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৯

  • Facebook Share
ঝিনাইদহের কালীগঞ্জে” খাদ্য অপচয় রোধ এবং নিরাপদ খাদ্যের “দাবীতে সাইকেল র‌্যালী অনুষ্ঠিত


তানভীর ইসলাম,জেলা প্রতিনিধি :“অপচয় রোধ করি, খাদ্য অধিকার নিশ্চিত করি” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে ২৩.১২.২০১৯ তারিখ,  রোজ সোমবার  এসচেতনতামুলক  সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। জাপান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড ও যুব সংগঠন ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গার  এ র‌্যালীর আয়োজন করে। সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলার ঐতিহাসিক মল্লিকপুর  স্মারক বটবৃক্ষ প্রাঙ্গন থেকে র‌্যালীটি শুরু হয়। সাইকেল র‌্যালীতে কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। র‌্যালিটি নিয়ামতপুর ইউনিয়নের  চাপরাইল, অনুপমপুর,অাড়ুয়াশলুয়া,হরিগোন্দপুর, কুল্টিখালী ও বলরামপুর বাজারে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা  তরুন কুমার দাস , বিএসবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্নুর রহমান, ইউপি সদস্য আজিজুর রহমান, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের এরিয়া কো-অডিনেটর সোহেল আহমেদ খান, কমরেড আব্দুস সালাম, কিশোর কুমার কাজল, কমলেশ শর্মা, সোহেল রানা প্রমুখ।