১৮, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২৮ জ্বিলহজ্জ ১৪৪১

ইবতেদায়ী ও জেডিসি’তে শ্রেষ্ঠ বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসা

আপডেট: এপ্রিল ৯, ২০১৯

  • Facebook Share
ইবতেদায়ী ও জেডিসি’তে শ্রেষ্ঠ বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসা

এম জাবেদ হোসাইন ( মীরসরাই প্রতিনিধি):পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে ২০১৮ সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী বৃত্তি ফলাফল ( পিএসসি বৃত্তি রেজাল্ট ২০১৮ ) করা হয়েছে। ২৪ মার্চ দুপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তি ফলাফল ও ০৪ এপ্রিল ইবতেদায়ী শিক্ষা সমাপনী বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়। উক্ত ফলাফলে চট্টগ্রাম বিভাগের ১ম স্থান অর্জন করে শ্রেষ্ঠ হয়ছে মীরসরাই উপজেলার বড়তাকিয়াস্থ, বড়াতাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসা, ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুল ১৪ জন এবং সাধারণ গ্রেড ২১ জন,মোট ৩৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ স্থান অর্জন করে এই মাদ্রসা।
এদিকে জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা (জেডিসি) ২০১৮ স্কলারশীপ বৃত্তি ট্যালেন্টপুল এ ১ জন ও সাধারণ গ্রেড ৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে মীরসরাই উপজেলার শ্রেষ্ঠ হয়েছে বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসা এবং জেডিসি ও ইবতেদায়ীতে শত ভাগ শিক্ষার্থী পাস করে। 
জেডিসিতে ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী হলো, ফারিয়া তাসমিন,সাধারন গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলো,নাফিউল হাসান( রাতিন) আবদুল্লা আল মাসুম, নাঈমুর রহমান, মোঃ তাহসিন, তৈয়াবা আক্তার, আনিকা জাহান,
ইবতেদায়ীতে ১৪ জন ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলো, মেহাম্মদ নাজমুল হক, মোহাম্মদ সাঈদ হোসেন,মোহাম্মদ নাহেদুল ইসলাম,আবদুল্লা আল ফিয়াদ,মোহাম্মদ আরফাতের রহমান,নুরসাত জাহান নুমি, সাদিয়া আক্তার, মরিয়ম সুলতানা,সারিয়া সুলতানা আনিষা,তানজিনা আক্তার, দিলফরোজ আক্তার,সানজিদা আক্তার, তানজিনা নাফিজ হানিন, সাদিয়া আফরিন, 
মাদ্রাসাটি ১৯৯৯ সালে বার আউলিয়ার সদ্দার হযরত জাহেদ শাহ (রাঃ) নাম করনে মীরসরাই উপজেলার বড়তাকিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বোর্ড পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এপ্লাসের দিক থেকে এই প্রতিষ্ঠান মীরসরাইয়ে শীর্ষস্থানে রয়েছে।
মাদ্রাসার সুপার মাওলানা মাওলানা আলাউদ্দিন বলেন, “এবছর মেধা স্থানের দিক থেকে মাদ্রাসা অবস্থান শীর্ষে উন্নিত হওয়ায় আমরা মহান রাব্বুল আলামীনের শুকুরিয়া আদায় করছি। পাশাপাশি মাদ্রাসার সম্মানিত শিক্ষক, অভিভাবক, সুধীমহল ও ম্যানেজিং কমিটির সদস্যদের সার্বিক প্রচেষ্টা, সহযোগীতা ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি”।