২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

হাতীবান্ধায় গণমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে স্মারকলিপি প্রদান

আপডেট: এপ্রিল ১০, ২০১৯

  • Facebook Share
হাতীবান্ধায় গণমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে স্মারকলিপি প্রদান


আসাদ হোসেন রিফাত,লালমনিরহাট প্রতিনিধিঃ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলা ইউনিট ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করেন। পরে বিএমএসএফ’র অস্থায়ী কার্যালয়ে হাতীবান্ধা উপজেলা ইউনিটের আহবায়ক নুরনবী সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন, হাতীবান্ধা প্রেসক্লাব আহবায়ক স্বপন কুমার দে, সদস্য সচিব ফারুক হোসেন নিশাত, সাবেক সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাবেক সম্পাদক কাজী আলতাব হোসেন ও নূরল হক, বিএমএসএফ’র জেলা সম্পাদক আসাদুজ্জামান সাজু, জেটিভির প্রতিনিধি জাহাঙ্গির আলম রিকো, মোহনা টেলিভিশনের প্রতিনিধি শাহরুপ সুমন, বিএমএসএফ’র উপজেলা ইউনিটের যুগ্ন আহবায়ক কাজী শাহ আলম, দৈনিক আমাদের প্রতিদিনের প্রতিনিধি মহির খান, বাংলাদেশ প্রেস ডট কমের প্রতিনিধি শাহিনুর ইসলাম প্রান্ত, এস টিভি বাংলার প্রতিনিধি সেলিম সম্রাট, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি আসাদ হোসেন রিফাত, আমার সংবাদের প্রতিনিধি আব্দুর রহিম প্রমুখ।