আপডেট: এপ্রিল ২৬, ২০১৯

আপডেট:

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় পাটির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা জাপার সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুলের সহধর্মিনী ফেরদৌসী রহমান কুসুমের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পশ্চিম বাজারে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
উপজেলা জাপার আহবায়ক আলহাজ্ব নাজমুল হক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জাপার যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান বিএসসি, ডা. আঃ ছালাম, জেলা ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবুল্লাহ, জাপার স্বেচ্ছাসেবক পাটির সভাপতি তোফাজ্জল হোসেন তোতা, সাবেক ইউপি সদস্য ও দেওখোলা ইউনিয়নের জাপার সাধারণ সম্পাদক লাল মিয়া, আঃ খালেক, মুকুল আকন্দ, রিপন আকন্দ, আজগর আলী, যুবসংহতির নেতা নাসরিদ ইসমাইল, তারেক, পলক প্রমুখ। দোয়া পরিচালনা করেন, জাপার নেতা মাওলানা মোঃ আশরাফ আলী।