আপডেট: এপ্রিল ২৯, ২০১৯

আপডেট:

মো তুরান কবি নজরুল কলেজ প্রতিনিধিঃআজ রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অধিনে ২৪ নং ওয়ার্ড মধ্য কুনিপাড়া মাদক ও জঙ্গি নির্মূল বিষয়ে বিট পুলিশ আলোচনা সভা । ঢাকা মেট্রোপলিটন পুলিশ তেজগাঁও থানা ৫ নং পুলিশ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মাদক ও জঙ্গি নির্মূলে প্রধান মন্ত্রীর জিরো টলারেন্স আনার লক্ষে সর্বসাধারণের সচেতনতার জন্য আইন শৃঙ্খলা বাহিনির মাধ্যমে মানুষের দোড়গড়ায় সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তেজগাঁও থানার (ওসি) কামাল হোসেন সর্ব সাধারণের উদ্দেশ্যে বলেন, আপনারা মাদক সেবনকারীকে শাসনের অধিনে রাখুন না হলে আইনের হাতে সপর্দ করুন। যেন কারো সন্তান মাদকের প্রতি আসক্ত না হয় সে দিকে লক্ষ্য রাখুন। কারণ মাদক থেকেই সকল অপকর্মের উত্থান ঘটে। মাদককে না বলুন, জঙ্গি মুক্ত দেশ গড়ুন।এদিকে তেজগাঁও ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শফী উল্লাহ (শফী) সচেতনতা মূলক বক্তব্যে বলেন, তেজগাঁও শি /এ রাত ১২ টার পর সকল প্রকার দেকান ব্ন্ধ রাখতে হবে। যেন স্তব্ধ রাতে কোনো প্রকার অপকর্ম কান্ড না ঘটে। মাদকের সংবদ্ধ দল যেন গঠিত না হয়। তিনি আরো বলেন, মাদক নিয়ন্ত্রণ থাকলে জঙ্গিবাদ উঠে যাবে এবং দেশ হবে উন্নয়ন মূলক। সে দিকে লক্ষ্য রেখে প্রতিটা লোকের নির্দেশনা গুরুত্বপূর্ণ। এছাড়া আলোচনা সভায় স্থাণীয় অনেকেই সচেতনতা মূলক বক্তব্য রাখেন। তেজগাঁও থানার পুলিশ কর্মকর্তা ফরিদ উদ্দিন বলেন, অপরাধী যেই হোক না কেন, কেউ পার পাবে না। যে যেখান থেকে পারবেন মাদক সেবনকারীর তথ্য পুলিশের কাছে অবগত করবেন। বিট পুলিশিং আলোচনা সভার সভাপতি আলহাজ হাজী মো নজরুল ইসলাম বলেন, মাদক, জুয়া ও জঙ্গি এরা সমাজের শত্রু। এখান থেকেই শুরু হয় সমাজ বা রাষ্ট্রের অপরাধ মূলক কাজ। দেশকে মাদক মুক্ত করার জন্য পুলিশের পাশাপাশি সর্বসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা একান্ত কাম্য।