২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

দেবিদ্বারে আসন্ন মাহে রমজান কে সামনে রেখে বাজার মনিটরিং ব্যবস্থা নিয়ে সভা

আপডেট: এপ্রিল ৩০, ২০১৯

  • Facebook Share
দেবিদ্বারে আসন্ন মাহে রমজান কে সামনে রেখে বাজার মনিটরিং ব্যবস্থা নিয়ে সভা

মো: শাহিদুল ইসলাম ভূঁইয়া (দেবিদ্বার প্রতিনিধি, কুমিল্লা)।-কুমিল্লার দেবিদ্বারে অসন্ন মাহে রমজান উপলক্ষে  বাজার মনিটরিং ব্যবস্থা নিয়ে উপজেলা পরিষদের অায়োজনে সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন অালোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।         দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমার সভাপতিত্বে অায়োজিত সভায় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান অালহাজ্ব  জয়নুল অবেদিন, ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহিদা আক্তার, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, দেবিদ্বার থানার অফিসারর ইনচার্জ ওসি মোঃ জহিরুল আনোয়ার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আবদুস সামাদ, পল্লীবিদুতের ডিজিএম মৃনাল কান্তি চৌধুরী, পৌর সচিব মোঃ ফখরুল ইসলাম, বাজার কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব সরকার,ব্যবসায়ী হাজী কাইয়ুম ভুইয়া, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাদ্দাম হোসেন সহ আরো অনেকে।উক্ত সভায় বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, নিউমার্কেটের যানযট, বিদ্যুৎ এর লোডশেডিং, ভেজাল মুক্ত ইফতার সামগ্রী বিক্রি সহ নানা সমস্যা নিয়ে অালোচনা করা হয়।