১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

মির্জাগঞ্জে দুর্ঘটনার ৪ দিন পরে মৃত্যু, ফেঁসে যেতে পারেন অটোর চালক

আপডেট: নভেম্বর ২৫, ২০১৮

  • Facebook Share
মির্জাগঞ্জে দুর্ঘটনার ৪ দিন পরে মৃত্যু, ফেঁসে যেতে পারেন অটোর চালক
মির্জাগঞ্জ প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনার ৪ দিন পরে মৃত্যুবরণ করছেন কিসমত ঝাটিবুনিয়ার বাসিন্দা আব্দুল খালেক হাওলাদার। ৪৫ বছর বয়স্ক ঐ ব্যক্তি পেশায় ব্যবসায়ী। মাধবখালী মুন্সি হাট সংলগ্ন স্লুইসগেটের পাশে তার মুদি দোকান ছিলো।
গত ২০ নভেম্বর রোজ মঙ্গলবার স্থানীয় নিউ মার্কেট বাজারে এসে রাস্তা পারাপার হওয়ার সময় অটো গাড়ীর সাথে ধাক্কা খেয়ে আহত হন।দুর্ঘটনা ঘটেছিলো সন্ধ্যার পরে। দুর্ঘটনার সাথে সাথেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত হওয়ার ৪ দিন পর,গতকাল বিকাল সারে ৪ টার দিগে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং রাতে অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে আসা হয়।আজ সকাল ৯ টার পর তার নিজ বাড়িতে সমাহিত করা হয়।
অটোর চালক হালিম বাজিতা গ্রামের বাসিন্দা। অটোর চালক ও আহত ব্যক্তি উভয়েই স্থানীয় ও পরিচিত হওয়ায় তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়া হয়নি অটো চালকের বিরুদ্ধে। তবে দুর্ঘটনার দিন থেকে ঐ চালকের অটো চালানো বন্ধ রয়েছে।
অটো চালকের পক্ষ থেকে প্রাথমিকভাবে অল্পকিছু টাকা ক্ষতিপূরণ দিতে চাইলেও তা গ্রহণ করেনি আহতের পরিবার। কিন্তু আহত ব্যক্তি মৃত্যুবরণ করার কারণে অটো চালকের ফেঁসে যাওয়ার শতভাগ আশঙ্কা রয়েছে।
মৃতব্যক্তির পরিবারের পক্ষ থেকে অটো চালক হালিমের বিরুদ্ধে কী পদক্ষেপ নিতে পারে তা এখনও স্পষ্ট নয়। আদালতে মামলা করতে পারেন বলে কেউকেউ মনে করেন। তবে উভয়ই স্থানীয় হওয়ায় স্থানীয় শালিসির মাধ্যমেও সমযোতা হতে পারে