২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

কুষ্টিয়াতে গ্রেফতার আতঙ্কে মাঠ ছাড়া বিএন পি

আপডেট: ডিসেম্বর ১২, ২০১৮

  • Facebook Share
কুষ্টিয়াতে গ্রেফতার আতঙ্কে মাঠ ছাড়া বিএন পি

মোঃরাকিবুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া-৩ আসনে গ্রেফতার আতঙ্কে নির্বাচনী প্রচারণার মাঠে নেই বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির প্রার্থী জাকির হোসেন সরকারের অফিস থেকে যুবলীগের মিছিলে হামলার অভিযোগের পর বিএনপি-নেতাকর্মীদের নামে মামলা ও গ্রেফতারের পর বদলে গেছে এ আসনের নির্বাচনী প্রচারণার চিত্র। আতঙ্ক ছড়িয়ে পড়েছে নেতাকর্মীদের মাঝে।সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক নুরুল ইসলাম সুরুজের মামলায় বিএনপি,যুবদল ও ছাত্রদলের ২৮ নেতাকর্মীকে আটকের পর ১৮ জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন বলেন, হামলা, মারধর ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।