আপডেট: মে ৬, ২০১৯

আপডেট:

হাটহাজারী প্রতিনিধি মহিউদ্দীন হাসান জীবন:ঘূনি ঝড় ফণি নিয়ে দোয়া ও মোনাজাত করছেন ইমামে আহলে সুন্নাত,উস্তাযুল উলামা,শাইখু ল হাদিস,আলা হযরত হযরতুলহাজ্ব আল্লামা কাযী মিহাম্মাদ নরুল ইসলাম হাসেমী ছাহেব কেবলা( মু.জি.আ). তিনি বলেন। ঘূর্ণিঝড় “ফণি” আসছে? খু্ব বেশি ভয় হচ্ছে? কেন? কিসের ভয়? আমাদের এত মাথা ব্যাথা কেন “ফণি” নিয়ে?
মনে রাখবেন বাংলার জমিন এত অনুর্বর জমিন নয়। এই জমিন পবিত্র জমিন। এই জমিনের উপরে-নিচে আল্লাহর বন্ধুরা অতন্দ্র প্রহরী মতো বিচরণ করছেন। এই জমিনে শাহজালাল ইয়ামেনির জালালিয়ত ফুরিয়ে যায়নি, শাহ পরানের জাজ্ববা ক্ষান্ত হয়নি। শায়েস্তাগঞ্জের জমিনে পূর্ব-পশ্চিম মুখী হয়ে শায়িত নাসির উদ্দীন সিপাহসালার এর কারামত এর দরিয়ায় ভাটা পড়েনি। খরমপুরের সুলতান গিসুধিরাস কেল্লা শাহ’র রক্তের কুদরত আজো শুকায়নি। খান জাহান আলী-শাহ মাখদুম রহঃ আছেন স্ব স্ব মহিমায়, আপন কর্তব্যে রত। ঢাকার জমিনে হযরত শরফুদ্দীন চিশতি ঘুমিয়ে পড়েননি, হযরত শাহ আলী বোগদাদীর রওজা উর্বরতা হারায়নি। আর মদিনাতুল আউলিয়া? ভুলে গিয়েছেন কি শাহেনশাহে আমানত এর কথা? ভুলে গিয়েছেন কি শাহ নূর, শাহ ওমর, গরীবউল্লাহ শাহ এর কথা? ভুলে গিয়েছেন কি গাজীয়ে দ্বীন ও মিল্লাত শেরে বাংলার কথা? নাকি ভুলে গিয়েছেন গাউসে সামদানি কুতুবে রাব্বানি আহমদউল্লাহ মাইজভান্ডারির কথা? তাদের শাহেনশাহি আজো ফুরিয়ে যায়নি। তিনি বলেন বন্দর নগরী চট্রগ্রাম ১২ টি বিখ্যাত আউলিয়ার দেশের মাঝে এই ঘূণিঝড়ের আল্লার ওলি আউলিয়ার বিচরনের হ্মমতার চাইতে ও উদ্ধে নয়। তারা চাইলে আমাদের সারা বাংলাদেশ কে এই মহা বিপদ থেকে আমাদের রহ্মা করতে পারেন।