আপডেট: মে ১১, ২০১৯

আপডেট:

জাকিরুল ইসলাম, বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে ৫০ বোতল ফেন্সিডিল ও ১ কেজী গাঁজাসহ ২জন মহিলা ও ১জন যুবককে আটক করেছে থানা পুলিশ।
বিরামপুর থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এ এস আই) রাম চন্দ্র জানান, শুক্রবার থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের নির্দেশে ও গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ পৌরশহরের খাদ্যগুদাম সংল্গন্ন কেডিসিরোডে অভিনব কায়দায় বস্তার ভিতরে ফেন্সিডিল পাচারকালে ৫০ বোতল ফেন্সিডিলসহ পৌরশহরের পৃর্বজগন্নাথপুর এলাকার সাকুমদ্দিনের ছেলে জিয়ারুল ইসলাম (৩৬) এবং একই উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর গ্রামের জুয়েল মিঞার স্ত্রী মিতু আক্তার (২০) ও মমিনুল ইসলামের স্ত্রী পিয়ারা বেগম (৪০) কে ১কেজী গাঁজাসহ আটক করা হয়।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন,এবং আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পৃর্বক (পৃথক মামলা নাং ১০ ও ১১) শনিবার সকালে কোর্টে প্রেরণ করেন বলে জানান।