২৪, আগস্ট, ২০২০, সোমবার | | ৫ মুহররম ১৪৪২

কৃষি ও কৃষকের প্রতি অন্যায়ের প্রতিবাদে ববির শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট: মে ১৪, ২০১৯

  • Facebook Share
কৃষি ও কৃষকের প্রতি অন্যায়ের প্রতিবাদে ববির শিক্ষার্থীদের মানববন্ধন

ইমরুল কায়েস (ববি প্রতিনিধি)//কৃষি ও কৃষকের প্রতি অন্যায়ের দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ( ববি) শিক্ষার্থীরা । মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-পটুয়াখালি মহাসড়কে  কৃষি পন্যের নায্যমূল্য ও কৃষকের অধিকারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কৃষকের সন্তানেরা এ  মানববন্ধনের আয়োজন করে। 
দুপুর ১২ টায় আয়োজিত এই মানববন্ধনে  আইন বিভাগের শিক্ষার্থী  রিয়াজুর রহমান রাজু বলেন, কৃষি ও কৃষকের কাছে পোতা রয়েছে আমাদের নাড়ি। আমরা যারা এই ভূখন্ডের সন্তান তাদের অধিকাংশের ধমনীতেই কৃষকের রক্ত বহমান। এখনও আমরা অধিকাংশই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। কিন্তু সেই কৃষিকাজের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের আজ বেহাল অবস্থা। ফসলের নায্য মূল্য থেকে তারা বঞ্চিত। নায্য মূল্য না পেয়ে ধানের ক্ষেতে আগুন ধরানোর মত ঘটনাও ঘটেছে। কৃষক সমাজ আজ মরতে বসেছে। তাই আমরা চাই অচিরেই কৃষি পণ্যের নায্যমূল্য ফিরিয়ে দেওয়া হোক। 

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী লোকমান হোসেন বলেন, কৃষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে  হবে। যেসব  অসাধু ব্যবসায়ী আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সরকারের কাছে আবেদন থাকবে, যাতে সরকার কতৃক বরাদ্দকৃত সকল সুযোগ সুবিধা কৃষকেরা পায় সেদিকে সুদৃষ্টি দিতে হবে।কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এই কৃষকেরা যদি এভাবে মার খেতে থাকে তবে দেশের কোন উন্নয়নই স্থিতিশীল হবে না, সরকারকে এটা মাথায় রাখতে হবে। 
উল্লেখ্য বর্তমানে কৃষি পণ্যের দামে ব্যাপক নৈরাজ্য চলছে। ১ কেজি ধানের দাম ১২ টাকা অথচ ১ কেজি চাউলের দাম ৫০ টাকা । একমণ ধান বিক্রি করেও ১ কেজি গরুর মাংস কেনার সাধ্য নেই কৃষকের। ফলে ধানের ফলন ভালো হলেও ব্যাপক ক্ষতির মুখে পরেছে কৃষক সমাজ।