৫, এপ্রিল, ২০২০, রোববার | | ১১ শা'বান ১৪৪১

জ্বর নিয়ে নেত্রকোনায় একজনের মৃত্যু

আপডেট: এপ্রিল ৫, ২০২০

  • Facebook Share
জ্বর নিয়ে নেত্রকোনায় একজনের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি : এস এম রিয়ান আলম সাগর// করোনা উপসর্গ নিয়ে কালিয়াজুরি এক জনের মৃত্যু। তিনি ঢাকা থেকে হালকা জ্বর নিয়ে গ্রামের বাড়িতে আসে। ১৫ দিন যাবত তিনি জ্বরে ভুগছিলেন। তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।
প্রতিবেশীরা জানান, ওই ব্যক্তি প্রায় ১৫ দিন আগে হালকা জ্বর নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ি আসেন। এরপর থেকে ধীরে ধীরে তার জ্বর বাড়তে থাকে। তিনি সর্দিসহ শ্বাসকষ্টেও ভুগছিলেন। বেলা ১১ টার দিকে তার লাশ দাহ করতে পরিবারের লোকজন শ্মশানে নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে জেলার সিভিল সার্জন তাজুল ইসলাম বলেন, ওই ব্যক্তির জ্বর, শ্বাসকষ্ট ছিল। করোনাভাইরাসের মত উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার পর বোঝা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।