আপডেট: জুন ২৮, ২০১৯

আপডেট:

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার// সিলেট নগরীর চৌহাট্টায় সাধারণ ছাত্র-জনতার ডাকে রিফাত হত্যাসহ সকল হত্যাকান্ডের বিচারের দাবিতে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধন সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতা নাহিদ হাসান প্রান্তিক। মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা ডিবেটিং ফেডারেশনের পক্ষে মফিজুর রহমান, ছাত্র ইউনিয়ন থেকে মনীষা ওয়াহিদ এবং যুব ইউনিয়ন নেতা সপ্ত দাস। বক্তারা এই হত্যাকান্ডের বিচার ও প্রতিকার দাবি করেন। তারা আরও বলেন এই হত্যার দায় রাষ্ট্রকে নিতে হবে। বিচার হবার আগ পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার আহবান জানান তারা।
উল্লেখ্য বরগুনা সরকারি কলেজের সামনে বুধবার সকাল দশটার দিকে প্রকাশ্য দিবালোকে শতশত পথচারীর উপস্থিতিতে স্ত্রীর সামনেই শাহ নেয়াজ রিফাত শরীফ (২৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহতাবস্থায় প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তির এক ঘণ্টা পর বিকেল সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়