১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

দুমকিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: মে ১৬, ২০১৯

  • Facebook Share
দুমকিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

সোহাগ হোসেন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালীর দুমকিতে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম‌্যান, ভাইস চেয়ারম‌্যান ও মহিলা ভাইস চেয়ারম‌্যানের দায়িত্ব গ্রহন পূর্ব নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলা কমপ্লেক্স চত্তরে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম‌্যান এড. হারুন অর রশিদ হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত নাগরিক সমাবেশে সংরক্ষিত আসনে মহিলা সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন প্রধান অতিধি ছিলেন। অনুষ্ঠানে পটুয়াখালী বিজ্ঞা ও প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয়ের ল‌্যান্ড ম‌্যানেজমেন্ট অনুষদের ডীন প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান বিশেষ অতিধির বক্তৃতা করেন। অন‌্যান‌্যের মধ‌্যে নব-নির্বাচিত ভাইস চেয়ারম‌্যান আবদুল্লাহ আল-মামুন,মহিলা ভাইস চেয়ারম‌্যান মোসা: ফরিদা ইয়াসমিন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সৈয়দ গোলাম মর্তুজা, ইউপি চেয়ারম‌্যান মো. সুলতান আহমেদ হাওলাদার, মো আমিনুল ইসলাম সালাম, মো: জাফর উল্লাহ, শাহআলম আকন প্রমুখ বক্তৃতা করেন। ইউএনও শঙ্কর কুমার বিশ্বাসের আমন্ত্রনে আয়োজিত নাগরিক সমাবেশ উপজেলা আ’লীগ, বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা-কর্মী, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, জন প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

পরে পরিষদের মুখ‌্য কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাসের উপস্থিতিতে অনারম্বর অনুষ্ঠানে মধ‌্যে দিয়ে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম‌্যান, ভইস চেয়ারম‌্যান,মহিলা ভাইস চেয়ারম‌্যানদের দায়িত্ব হস্তান্তর করা হয়।

উল্লেখ‌্য, বিগত ৩০ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক এড. হারুন অর রশিদ হাওলাদার চেয়ারম‌্যান, আবদুল্লাহ আল মামুন (মাইক) ভাইস চেয়ারম‌্যান ও মোসা: ফরিদা ইয়াসমিন (প্রজাপতি) মহিলা ভাইস চেয়ারম‌্যান নির্বাচিত হন।