১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

জামালপুরে ধান মাড়াই মেশিনে মাথার চুল পেচিয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট: মে ১৮, ২০১৯

  • Facebook Share
জামালপুরে ধান মাড়াই মেশিনে মাথার চুল পেচিয়ে বৃদ্ধার মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ধান মাড়াইয়ের কাজ করার সময় মেশিনের চুল পেচিয়ে সুাফিয়া খাতুন নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিন নগর গ্রামের এই মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাটি ঘটে।

নিহতের পারিবার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী জানিয়েছেন, শনিবার আমিন নগর গ্রামের মো. আব্দুল হাজি শ্যালো ইঞ্জিন চালিত ধান মাড়াই মেশিন দিয়ে ধান মাড়াই করছিলেন। দুপুরে আড়াইটার দিকে ধান মাড়াইয়ের কাজ চলার সময় মো. আব্দুল হাজির স্ত্রী সুফিয়া বেগম মাড়াই মেশিনের কাছ থেকে ধানের আটি সরাতে যায়। এসময় মেশিনের টানে সুফিয়া বেগমের মাথার চুল আটকে গেলে মাধা থেকে খুলি বিচ্ছন্ন হয়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল লতিফ জানান, আমি ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।