১৮, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২৮ জ্বিলহজ্জ ১৪৪১

দেবীদ্বারে ব্যবসায়ির ঘুষিতে ব্যবসায়ির মৃত্যু

আপডেট: মে ১৯, ২০১৯

  • Facebook Share
দেবীদ্বারে ব্যবসায়ির ঘুষিতে ব্যবসায়ির মৃত্যু

মোঃ খোরশেদ আলম( কুমিল্লা জেলা প্রতিনিধি, দৈনিক সময়ের কণ্ঠ)ঃ
দেবীদ্বারে টিউবয়েল’র পানি নেয়াকে কেন্দ্র করে দুই ব্যবসায়ির কথা কাটাকাটির এক পর্যায়ে মনিরুল ইসলাম(৪৫) নামে এক ব্যবসায়ি রমিজ উদ্দিন(৪৫) নামে অপর ব্যবসায়ির বুকে ঘুষি মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে শনিবার সকাল সাড়ে ১১টায় দেবীদ্বার উপজেলার ৩নং সুবিল ইউনিয়ন’র শিবনগর গ্রামের রোছমত আলী ফকির’র বাড়ির পাশে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রমিজ উদ্দিন শিবনগর গ্রামের মৃতঃ রব্বান মিয়ার পুত্র এবং ঘাতক মনির হোসেন একই গ্রামের মৃতঃ আঃ ছাত্তার’র পুত্র। পেশায় উভয়ই মুদী মালের ব্যবসায়ি। শিবনগর গ্রামের রোছমত আলী ফকির’র বাড়ির পাশের বাজারের ব্যবসায়ি রমিজ উদ্দিন একটি টিউবয়েল বসান। উক্ত টিউবয়েলের পানি বাজারের সবাই ব্যবহার করেন। হঠাৎ টিউবয়েলের গোড়ার মাটি সড়ে যাওয়ায় টিউবয়েলটি হেলে যায়। মনিরুল ইসলাম’র দোকান কর্মচারী রানা পানি নিতে আসলে তাকে রমিজ উদ্দিনের দোকান কর্মচারী এ টিউবয়েলটি মেরামতের পূর্বে অন্য টিউবয়েল থেকে পানি নিতে বলেন। বিষয়টি দোকান মালিক মনিরুলকে জানালে সে ক্ষুব্ধ হয়ে রমিজ উদ্দিনের দোকান কর্মচারীকেমারধর ও  হুমকী দেয়। সংবাদ পেয়ে রমিজ উদ্দিন ও তার স্ত্রী রোকেয়া বেগম বাড়ি থেকে এসে মনিরুলকে জিজ্ঞাসাবাদে কথা কাটাকাটি ও হাতা হাতির এক পর্যায়ে রমিজ উদ্দিনের বুকে মনিরুল ঘুষি মারলে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত উটপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষনা করেন।
সংবাদ পেয়ে দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেল এ,এস,পি আমির উল্লাহ, দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মেজবাহ উদ্দিন, উপ-পরিদর্শক(এস.আই) ইখতিয়ার উদ্দিন, উপ-পরিদর্শক (এস.আই) মোঃ রবিউল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের ছোরতহাল রিপোর্ট তৈরী পূর্বক ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসেন। 
ওই ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া বেগম(৩৮) বাদী হয়ে মনিরুল ইসলামকে একমাত্র আসামী করে দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। 
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, টিউবয়েল’র পানি নেয়াকে কেন্দ্র করে মনিরুলের ঘুষির আঘাতে রমিজ উদ্দিন মারা যায়। ঘাতক মনিরুল ইসলাম স্বপরিবারে পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য (রোববার) আজ সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হবে।