১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

২৭লক্ষ ৪০হাজার টাকা চেক ডিজঅনার মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে মানববন্ধন

আপডেট: মে ২১, ২০১৯

  • Facebook Share
২৭লক্ষ ৪০হাজার টাকা চেক ডিজঅনার মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে মানববন্ধন

মোঃশাহিদুল ইসলাম ভূঁইয়া (দেবিদ্বার প্রতিনিধি, কুমিল্লা)
কুমিল্লার দেবিদ্বারে হতদরিদ্র এক রিক্সাচালকের ভিটেমাটি দখলের ষড়যন্ত্রে আদালতে ২৭লক্ষ ৪০হাজার টাকা চেক ডিজঅনার মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার পৌর এলাকার মরিচাকান্দা গ্রামের বখরাবাদ গ্যাস ফিল্ড সংযোগ সড়কে ওই মানববন্ধন করা হয়। 
মানববন্ধনে বক্তারা বলেন, মরিচাকান্দা গ্রামের দুবাই প্রবাসী মো. বিল্লাল হোসেন’র স্ত্রী রুজিনা আক্তার এনজিও সাজেদা ফাউন্ডেশন থেকে ঋণ উঠাতে জামিনদার হওয়ার কথা বলে প্রতিবেশী মৃত: আ. বারেক’র পুত্র হতদরিদ্র রিক্সাচালক মো. রুবেল’র নিকট থেকে দু’টি খালি চেক’র (চেক নং- ১৩২৬২১৯ ও ১৩২৬২১২০) পাতা নেন। কিন্তু চলতি বছরের ৪ এপ্রিল আদালতে দায়ের করা মামলার একটি নোটিশ প্রাপ্তির পর রুবেল জানতে পারে ওই খালি চেকগুলোর মধ্যে একটি চেক দিয়ে ব্যাংক থেকে ডিজঅনার করে ২৭লক্ষ ৪০হাজার টাকা চেকে উল্লেখ করে জালিয়াতি মামলা দায়ের করা হয়েছে। ওই ঘটনা জানাজানি হলে এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী বিষয়টি মিমাংসা করার জন্য একাধিকবার সালিসের আয়োজন করলেও রুজিনা আক্তার সালিসে উপস্থিত হননি এবং বিষয়টি আদালতে নিষ্পত্তি হবে বলে এলাকাবাসীকে হুমকি দেয়। পরেবর্তীতে রুবেল আদালতে রুজিনার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করেন। 
স্থানীয়রা আরো বলেন, রুবেলে চাচাতো ভাই কুদ্দুস মিয়া রুজিনার ছোট বোনের জামাই। সেই সুবাধে রুজিনা ও কুদ্দুস দু’জনেই পরিকল্পিত ভাবে হতদরিদ্র রিক্সাচালক রুবেলের ভিটেমাটি দখলের ষড়যন্ত্র করেই এ মিথ্যা মামলা দায়ের করেছে। রুবেলের একাউন্টে এ পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র ২০ হাজার টাকা। কিন্তু তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে ২৭লক্ষ ৪০ হাজার টাকার মামলা।    
হতদরিদ্র রিক্সাচালক রুবেল জানান, গত প্রায় ২ বছর আগে আমি রিক্সা কেনার সময় ‘সাজেদা ফাউন্ডেশন’ থেকে ঋণ নেই, সেই সময় রোজিনা আক্তার তার চেক দিয়ে আমার ঋণের জামিনদার হয়। গত দুই মাস পূর্বে রুজিনা আক্তার ব্যাংক থেকে ঋণ তুলতে আমাকে জামিনদার হওয়া কথা বলে এবং আমার নিকট দু’টি খালি চেক দাবি করেন। প্রথমে চেক দিতে অপারগতা জানালেও পূর্বে আমাকে সহযোগীতার কথা চিন্তা করে তাকে খালি দু’টি চেকের পাতা স্বাক্ষর করে দেই। সেই সময় এলাকার এক বড় ভাই রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
স্বাক্ষী রফিকুল ইসরাম জানান, রিক্সা চালক রুবেলের নিকট রুজিনা আক্তার খালি দুইটি চেক চাইলে প্রথমে তা দিতে অস্বীকার করে রুবেল। পরে আমার সামনেই রুবেল দু’টি খালি চেকে স্বাক্ষর করে রুজিনা আক্তারকে দেন। এর কয়েক দিন পরই শুনি রুজিনা আক্তার মামলা করেছে রুবেলের বিরুদ্ধে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মরিচাকান্দা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মমিন উদ্দিন ভূইয়া, যুবলীগ নেতা নাসিম, স্থানীয় আবদুল মান্নান, মো. নাসির উদ্দিন ভূইয়া, বিল্লাল হোসেন ওমানী, হাবিব সরকার, মাসুদুর রহমান ভূঁইয়া, কানাই দাস, সাইফুল ইসলাম, রেনু মেম্বার ও আবদুল জলিল প্রমুখ।