২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চার জন নিহত

আপডেট: মে ২৩, ২০১৯

  • Facebook Share
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চার জন নিহত

মোঃসোলাইমান আলম(গাজীপুর প্রতিনিধি):   গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) রাতে গাজীপুরের ইসলামপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত চারজন হলেন- শাহ আলম (৩৮) তার স্ত্রী মনিরা (৩০), তাদের ছেলে বায়েজিদ (৮) ও মেয়ে ফাতেমা (৪)।জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইসলামপুর এলাকায় একটি বাড়িতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন শাহ আলম। রাতে গ্যাসের চুলায় রান্না করছিল শাহ আলমের স্ত্রী মনিরা। এক পর্যায়ে সিলিন্ডার লিকেজ হয়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে এ সময় ঘরে থাকা শাহ আলম, তার স্ত্রী মনিরা, ছেলে বায়েজিদ ও মেয়ে ফাতেমা অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। শাহ আলমের গ্রামের বাড়ি পটুয়াখালী বলে জানা গেছে বলেও জানান স্টেশন অফিসার জাকির।