২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

ঝালকাঠিতে বিনয়কাঠি ইউনিয়ন বিএনপি কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল

আপডেট: মে ২৫, ২০১৯

  • Facebook Share
ঝালকাঠিতে বিনয়কাঠি ইউনিয়ন বিএনপি কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল

নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৩৮ তম শাহাদাৎ বার্ষিকী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায়  ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের  উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) সন্ধায় বিনয়কাঠি ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে এই ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পী। বিনয়কাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি টি এম সেলিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি সরদার এনামুল হক এলিন, সাধারন সম্পাদক অ্যাডভোকেট রেজাউল হক আজিম, জেলা যুবদলের সাধারন সম্পাদক রবিউল হোসেন তুহিন, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক সাজু, জেলা শ্রমিকদল সভাপতি টিপু সুলতান সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিনয়কাঠী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো: এজাজ হাসান।

ইফতার মাহফিলের পূর্বে আলোচনা সভায় বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও: মুহাম্মদ মনিরুজ্জামান।