২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

দারুল কোরআন হাফিজিয়া মাদরাসার ইফতার মাহফিল সম্পন্ন

আপডেট: মে ২৫, ২০১৯

  • Facebook Share
দারুল কোরআন হাফিজিয়া মাদরাসার ইফতার মাহফিল সম্পন্ন

জি এম শরীফ মাছুম বিল্লাহহাইমচর প্রতিনিধি, চাঁদপুরঃ
চাঁদপুর হাইমচর উপজেলা সদরে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন প্রতিষ্ঠান ‘দারুল কোরআন হাফিজিয়া মাদরাসা’র ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। সার্বক্ষনিক সি সি ক্যামেরা ও শীততাপ নিয়ন্ত্রিত উপজেলার একমাত্র আন্তর্জাতিক মানের এ মাদরাসায় প্রথমবারের মত আয়োজিত এ ইফতার মাহফিলে শতাধিক মুসল্লী  স্বতস্ফূর্ত অংশগ্রহণ করেন।
আজ ১৯ রমজান (২৫মে) ২০১৯ শনিবার বাদ আছর থেকে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রতিষ্ঠাতা মোঃ রিয়াদ হোসেন এর সভাপতিত্বে ও পরিচালক মোঃ মাছুম বিল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন হাইমচর সরকারি হাসপাতাল জামে মসজিদ এর সম্মানিত খতীব ও মাদরাসার উপদেষ্টা মাওলানা মোঃ জুলফিকার হাসান মুরাদ।
তিনি তার আলোচনায় বলেন- মহাগ্রন্থ আল কোরআন নাযিলের মাস মাহে রমজান। এ মাসে কোরআন শিখা ও শিখানো অধিক সাওয়াবের কাজ। হযরত জিবরাঈল আলাইহিসসালাম এর মাধ্যমে রাসূল সাঃ এর উপর যখন কোরআন নাজিল হয়েছে, তখন থেকেই রাসূল সাঃ নিজে ও সাহাবায়ে কেরাম কুরআন সংরক্ষণের জন্য মুখস্থ করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যেও হাফেজে কোরআনের বড় একটি জামায়াত বিদ্যামান ছিল। তারই ধারাবাহিকতায় যুগে যুগে পৃথিবী ব্যাপী মক্তব, হিফজ খানাসহ বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দারুল কোরআন হাফিজিয়া মাদরাসা সেসব প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম ও যুগশ্রেষ্ঠ একটি প্রতিষ্ঠান। যেখানে একজন ছাত্র হাতে কলমে নূরানী সম্পন্ন করে নামাজের প্রশিক্ষনসহ, দৈনন্দিন মাসয়ালা মাসায়েল, রাসূল সাঃ এর অর্ধশত হাদিস শিখে কোরআনের পরিপূর্ণ হাফেজ হয়ে বের হবে। এসময় তিনি উপস্থিত সকলকে তাদের সন্তানদের দ্বীনি শিক্ষা অর্জনে এ মাদরাসায় ভর্তির জন্য আহ্বান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলগী বাজার আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ মজিবুর রহমান, আল-আমিন আদর্শ মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা হাফিজুর রহমান, মাদরাসার উপদেষ্টা মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা আবুল কাসেম সাহেব, নাযেরা বিভাগের শিক্ষক মাওলানা আরিফুল ইসলাম, নূরানী বিভাগের শিক্ষক ক্বারী মাহমুদ হাসান সহ দেশ বরেণ্য ওলামা মাশায়েখ, আইম্মায়ে মাসাজিদ, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, সাংবাদিক ও মাদরাসার অভিভাবকবৃন্দ।