আপডেট: জানুয়ারি ১৬, ২০১৯

আপডেট:

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলায়মাদক ব্যবসায়ী এক যুবকের গুলিবিদ্ধ লাশপাওয়া গেছে।নিহত ঐ যুবকের ব্যবহৃত ১ টিটিভিএস মোটরসাইকেল,১৫ বোতল ফেনসিডিল,১৫০ পিস ইয়াবা,১ টি মানি ব্যাগ,ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১ টি চেক বই ও তার জাতীয় পরিচয় পত্র ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে তালা থানা পুলিশ।উদ্ধারকৃত জাতীয় পরিচয় পত্র থেকে জানা যায়,নিহত যুবকের নাম মইজ উদ্দীন আহম্মেদ ওরফে টুলু(৪০)। নিহত টুলু সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের শিকড়ী গ্রামের মৃত শামসুল হক সরদারের সেজ ছেলে।বুধবার ভোর ৫ টার দিকে তালা-পাইকগাছার রোডের তেতুলিয়া বিশ্বাসের মোড়ে নিহতের এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা সোহেল হোসেন জানান,আজ ভোর রাত আনুমানিক ৫ টার দিকে বিশ্বাসের মোড়ে আচমকা কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এ ঘটনার কিছুক্ষণ পর ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ যুবকের লাশ পাওয়া যায়।এরপর স্থানীয়রা বিষয়টি পার্শ্ববর্তী তালা থানায় জানান। তালা থানার এসআই নেওয়াজ বলেন,ফোন পেয়ে ঘটনাস্থলে আমি ফোর্স নিয়ে যাই। পরে তালা থানার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অপু সরওয়ার ও তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদি রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন।ওসি মেহেদি রাসেল জানান, নিহতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে ঠিক কতটি গুলি করা হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান তিনি। নিহতের মেজ ভাই মহিউদ্দিন আহমেদ বুলুর সাথে মুঠোফোনে কথা বলে জানা যায়,গত ১৩ ই জানুয়ারি রবিবার বাড়ী থেকে সাতক্ষীরায় যাওয়ার পথে টুলুকে অজ্ঞাত কিছু লোক স্থানীয় শিকড়ীর মাঠ থেকে ধরে নিয়ে যায়। গত তিন দিন নিখোঁজ থাকার পর আজ সকালের দিকে তার গুলিবিদ্ধ লাশপাওয়ার সংবাদ জানতে পারি। মাদক ব্যবসায়ীদের সাথে আভ্যন্তরীন কোন্দলে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করেন নিহতের মেজ ভাই মহিউদ্দিন আহমেদ বুলু।