১৮, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২৮ জ্বিলহজ্জ ১৪৪১

ফরিদপুরে নানা আয়োজনে ভাষা শহীদদের স্মরণ ও পুষ্পস্তবক অর্পণ

আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২০

  • Facebook Share
ফরিদপুরে নানা আয়োজনে ভাষা শহীদদের স্মরণ ও পুষ্পস্তবক অর্পণ


ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে মহান ২১শে ফেব্রুয়ারী পালিত হয়েছে। রাত থেকেই ফুলে ফুলে ভরে উঠে জেলার অম্বিকা মেমোরিয়াল হলের সামনে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।

এ উপলক্ষে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা এক মিেিনেটর সময় শহীদ মিনারে এক মিনিট নিরবতা পালন শেষে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। এসময় তার সাথে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানান জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম সেবা, জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ঝর্না হাসান প্রমুখ।

এরপর শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ এর সহযোগি সংগঠন, ফরিদপুর প্রেসক্লাব, ফরিদপুর জেলা পরিষদ, ফরিদপুর পৌরসভা, এলজিইডি, উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনগুলো।