১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

পঞ্চগড় স্কেটিং ক্লাবের সংবর্ধনা ও ইফতার মাহফিল

আপডেট: মে ২৭, ২০১৯

  • Facebook Share
পঞ্চগড় স্কেটিং ক্লাবের সংবর্ধনা ও ইফতার মাহফিল

নাঈম, পঞ্চগড়//৮ম জাতীয় স্কেটিং চ্যাম্পিয়নশীপ-২০১৯ প্রতিযোগিতায় পঞ্চগড় স্কেটিং ক্লাবের খেলোয়াড় মাফিয়া আক্তার বৃষ্টি একটি স্বর্ণ পদক ও একটি রৌপ্য পদক এবং আল আমিন একটি রৌপ্য পদক অর্জন করায় তাদের সংবর্ধনা এবং কৃতি খেলোয়াড়দের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৬ মে) পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম হল রুমে এ অনুষ্ঠান হয়।পঞ্চগড় স্কেটিং ক্লাবের সভাপতি মোঃ আবু তোয়াবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব’র পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর (নেজারত ও ভূমি অধিগ্রহণ শাখা, পঞ্চগড়)। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট সুবল চাকমা (সাধারণ ও ট্রেজারি শাখা, পঞ্চগড়), পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোঃ শফিকুল আলম, এ্যাডঃ আহসান হাবিব সরকার সহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।