৩০, নভেম্বর, ২০১৯, শনিবার | | ২ রবিউস সানি ১৪৪১

নানা আয়োজনে বেরোবিতে বিজেএসসি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পবিপ্রবিতে গবেষণা কার্যক্রমে ব্যান্সডক প্রদত্ত তথ্য সেবা ও ই-সার্ভিস সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চট্টগ্রামের ২ প্রকল্প গুচ্ছগ্রামে ঘর নির্মানে অনিয়ম এর অভিযোগ মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে আলোচনায় ক্লিন ইমেজের ভিপি সুয়েব লালমনিরহাটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হাতীবান্ধায় গড্ডিমারী ইউনিয়ন আ'লীগের সম্মেলন অনুষ্ঠিত নীলফামারীতে ১২০ জন প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়িদের মধ্যে প্রকাশ্যে ৪২ লক্ষ টাকার ঋণ বিতরণ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে দু’দল গ্রামবাসির সংঘর্ষঃ ১৫ জন আহত

আপডেট: মে ৩০, ২০১৯

  • Facebook Share
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে দু’দল গ্রামবাসির সংঘর্ষঃ ১৫ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি// ঝিনাইদহের হরিনাকুন্ডুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কণ্যাদহ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আহতদের মধ্যে সাইদুল বিশ্বাস (৪০), কবির হোসেন (৪২), আফাঙ্গির বিশ্বাস (৩৫), রেজাউল বিশ্বাস (৫৫), লিটন মন্ডল (৩৬), শিপুল হোসেন (৩৫), বশির উদ্দিন (৪৬), মুকুল হোসেন (৩৫), তাজরুল ইসলাম (৩৯), ইন্তাজুল ইসলাম (৪৫), মফিজুল ইসলাম (৪০), দিদার হোসেন (৩৯)সহ ১৫ জন। এ ঘটনায় পুলিশ ৮ জনকে আটক করেছে।


হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে কণ্যাদহ গ্রামের জাহিদ মন্ডল ও সাইফুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েক দিন আগে জাহিদ মন্ডলের সমর্থক মমিনকে মারধর করে সাইফুল বিশ্বাসের লোকজন। এ নিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করে। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন রামদা, লাঠিসোটা,সুড়কী ও দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তিনি আরও জানান।


আরও পড়ুন