আপডেট: নভেম্বর ২৯, ২০১৯

আপডেট:

মোঃ ইমরান হোসেন, বেরোবি প্রতিনিধিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্ট কাউন্সিল (বিজেএসসি) এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৫ টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গনে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় ।
এই অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. নজরুল ইসলাম , তাসনিম হুমায়দা, তাবিউর রহমান প্রধান এবং রহমতুল্লাহ রহমত বক্তব্য প্রদান করেন। তারা তাদের বক্তব্যে বলেন , বাংলাদেশে সব বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়–য়া শিক্ষার্থীদের সেতুবন্ধনে এই সংগঠনটি অনেক বড় ভূমিকা রাখছে । বক্তারা বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্ট কাউন্সিল (বিজেএসসি) এর উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন ।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহিম আর বিবি চাঁদ সুলতানার সঞ্চালনে আরো বক্তব্য রাখেন , বিজেএসসি বেরোবি শাখার সাবেক সভাপতি মারুফ ভ’ইয়া, বিজেএসসি বেরোবি শাখার যুগ্ম সম্পাদক তাহমিনা কায়সার হিমা প্রমুখ ।
উল্লেখ্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় গান , নাচ , কবিতা এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গিত ব্যান্ড “অগ্নিস্নান” এর মনোজ্ঞ গানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয় ।