৩০, নভেম্বর, ২০১৯, শনিবার | | ২ রবিউস সানি ১৪৪১

নানা আয়োজনে বেরোবিতে বিজেএসসি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পবিপ্রবিতে গবেষণা কার্যক্রমে ব্যান্সডক প্রদত্ত তথ্য সেবা ও ই-সার্ভিস সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চট্টগ্রামের ২ প্রকল্প গুচ্ছগ্রামে ঘর নির্মানে অনিয়ম এর অভিযোগ মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে আলোচনায় ক্লিন ইমেজের ভিপি সুয়েব লালমনিরহাটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হাতীবান্ধায় গড্ডিমারী ইউনিয়ন আ'লীগের সম্মেলন অনুষ্ঠিত নীলফামারীতে ১২০ জন প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়িদের মধ্যে প্রকাশ্যে ৪২ লক্ষ টাকার ঋণ বিতরণ

পবিপ্রবিতে গবেষণা কার্যক্রমে ব্যান্সডক প্রদত্ত তথ্য সেবা ও ই-সার্ভিস সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট: নভেম্বর ২৯, ২০১৯

  • Facebook Share
পবিপ্রবিতে গবেষণা কার্যক্রমে ব্যান্সডক প্রদত্ত তথ্য সেবা ও ই-সার্ভিস সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত


সোহাগ হোসেন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গবেষণা কার্যক্রমে বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) প্রদত্ত সেবা ও ই-সার্ভিস সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে গত ২৭ নভেম্বর (বুধবার) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কৃষি অনুষদে গতকাল সকাল ১১ টায় কৃষি অনুষদের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যান্সডক-এর মহাপরিচালক জনাব জেসমীন আক্তার (এডিশনাল সেক্রেটারী)। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ বলেন, গবেষণা কার্যক্রমের মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয় মূলত গৌরবময় যাত্রা অব্যাহত রাখতে পারে। দেশে-বিদেশে সুনাম ও মর্যাদা গবেষণা কার্যক্রমের মাধ্যমে বহুগুণে বৃদ্ধি পায়। এই গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত ও প্রকাশ করতে ব্যান্সডক-এর পদক্ষেপ অত্যন্ত আশাব্যঞ্জক।

অনুষ্ঠানে বিজ্ঞানী ও গবেষকদের চাহিদানুযায়ী বৈজ্ঞানিক তথ্য দ্রæত তাঁদের নিকট ব্যান্সডক কর্তৃক পৌঁছে দেয়ার বিভিন্ন মাধ্যম ও পদ্ধতি সম্পর্কে আলোচনা ও অবহিত করা হয়। এতে জানানো হয়, বৈজ্ঞানিক তথ্যসমূহের অনলাইন ডাটাবেজ স্থাপন, ব্যান্সডক-এর কার্যক্রমকে ডিজিটালাইজড করা এবং গ্রাহকদের অফলাইন সার্ভিস প্রদানের লক্ষ্য নিয়ে ব্যান্সডক এগিয়ে যাচ্ছে। এসব সেবা ও তথ্যাদি িি.িনধহংফড়প.মা.নফ- পাওয়া যাবে বলেও সভায় জানানো হয়।


আরও পড়ুন