১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

রাজনীতি করে কি পেলাম : মীর হোসেন মিরু

আপডেট: জুন ১৭, ২০১৯

  • Facebook Share
রাজনীতি করে কি পেলাম : মীর হোসেন মিরু

সাদ্দাম হোসেন মুন্না রাজনীতি করতে এসেছি সন্ত্রাসী তকমা পেতে নয়।কথা বলতে গিয়ে নিজের চোখের পানি ধরে রাখতে পারে নি কুতুবপুর ইউনিয়নের সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মীর হোসেন মিরু।অপরাধ না করে বার বার কারা নির্যাতিত মীর হোসেন মিরু। তার অপরাধ কি?  সে নিজেই এই প্রশ্ন ছুড়ে দেয় সবার কাছে। কি অপরাধে কেন তাকে গুলি খেয়ে পঙ্গুত্ব বরন করতে হয়েছে।  আমি শামীম ওসমান সাহেবের একনিষ্ট একজন কর্মী। আমি রাজনীতি করে কি পেয়েছি?  মাধকের বিরুদ্ধে কথা বলায় উল্টো আমাকে তারা মাধক ব্যাবসায়ী খেতাব দিয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ায় আমকে সন্ত্রাসী, খুনি খেতাব দিয়েছে। আমিতো সুন্দর জীবন চেয়েছি তাহলে আমি কেন পঙ্গুত্ব বহন করবো। আমি তো সবার ভালবাসায় সিক্ত হতে চেয়েছি কিন্তু নিজ দলের কিছু সিনিয়র নেতাদের রোষানলে আমি কেন পরবো? আমাকে নিয়ে কেন ষরযন্ত্র চলে?বিনা অপরাধে মিথ্যা মামলায় আমাকে তারা কেন হয়রানি করে কেন আমাকে বার বার জেল খাটতে হবে। বাংলাদেশের বৃহত্তম দল  আওয়ামীলীগ। এই দলের অসংখ্য লোক আছে বিভিন্ন ধরনের মানুষের বসবাস এখানে। সবার অপরাধের দায় ভার তো আর আমার নয়।আমি স্বাভাবিক জীবন যাপন করতে চাই। আমাকে কেন সেই সুযোগ দেওয়া হচ্ছে না? তবে ওনার ঘনিষ্ট সুত্রে জানা যায় হয়তো মীর হোসেন মীরু আর রাজনীতি করবে না। অব্যহতি নিবেন সকল দলীয় পদ থেকে। অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন সকলের নিকট।উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী হয়তো তাকে দেশের বাহিরে যেতে হতে পারে।