১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

ইউএসটিসি ইঞ্জিনিয়ারিং অনুষদের র‌্যাগ ডে উদযাপন

আপডেট: নভেম্বর ২২, ২০১৮

  • Facebook Share
ইউএসটিসি ইঞ্জিনিয়ারিং অনুষদের র‌্যাগ ডে উদযাপন

সাজ্জাদ হোছাইন (ইউএসটিসি ক্যাম্পাস প্রতিনিধি):
হাতে হাতে নানা রঙের কলম।পাশের জনের টি-শার্টে মনের অব্যক্ত কথাগুলো লিখে চলছে দু- এক শব্দে বা ক’টি লাইনে।লালের মাঝে কালো,মাঝখানে নীল।ধীরে ধীরে লেখাময় হয়ে উঠছে রঙ-বেরঙের কালিতে লেখা টি-শার্টগুলো।এভাবেই আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)’র ইইই বিভাগের ১৫ তম ও সিএসসি বিভাগের ২৪ ও ২৫ তম ব্যাচের শিক্ষা সমাপনী (র‌্যাগ ডে) উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ইঞ্জিয়ারিং অনুষদ ভবনের  সামনে কালার ফেস্টের মধ্যদিয়ে দুই দিনব্যাপী এ উৎসব শুরু হয়।

ইঞ্জিনিয়ারিং অনুষদ ভবনের সামনে থেকে বেলা ১১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান সড়ক ও ভবন ঘুরে পুনরায় সেখানে মিলিত হয়। এসময় রং উৎসবে মেতে উঠে ইইই বিভাগের ১৫ তম ও সিএসসি বিভাগের ২৪ ও ২৫ তম ব্যাচের শিক্ষার্থীরা।অনুষ্ঠানকে আড়ম্বরপূর্ণ করতে সঙ্গে যোগ দেয় নবীনরাও। শিক্ষাজীবনের শেষ সময়টাকে স্মৃতিময় করে রাখতে ক্যামেরা আর মুঠোফোনে চলতে থাকে ক্লিক ক্লিক শব্দ। স্মৃতির পাতাকে ভারী করতে সহপাঠি, বন্ধু সকলের সঙ্গে চলে ছবি আর সেলফি। তাদের অনেকেই পেছনে ফেলে আসা চারটি বছরকে স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে পড়ে।

বিকেলে এফসেট ভবনের সামনে ডিজে পার্টির আয়োজন করা হয়।এ সময় শিক্ষার্থীরা নেচে গেয়ে আনন্দ উল্লাসের মধ্যদিয়ে শেষ সময়টুকু পার করে। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ২৫ শে নভেম্বর থাকছে ক্যাম্পাসে আড্ডা,স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।