২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

জন্মদিনে গুগলে সুফিয়া কামাল

আপডেট: জুন ২০, ২০১৯

  • Facebook Share
জন্মদিনে গুগলে সুফিয়া কামাল

উমর ফারুক আজাদ;চকরিয়া প্রতিনিধি    

কবি সুফিয়া কামালের ১০৮তম জন্মদিন উপলক্ষে বিশেষ ডুডল বানিয়েছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিনটি। বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে গুগলের বাংলাদেশের ডোমেইন হোম পেজে দেখা যাচ্ছে কবি সুফিয়া কামালকে। বিশেষ দিন, বিশেষ ঘটনা বা বিশেষ কোনো মুহূর্ত ফুটিয়ে তুলতে বরাবরই ডুডল প্রকাশ করে গুগল। এবারও ব্যতিক্রম হয়নি।

অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার একজন সমাজসেবী ও নারীনেত্রীর নাম বেগম সুফিয়া কামাল। তিনি মানবতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ধারক ও বাহক। ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদের এক অভিজাত পরিবারে জন্ম গ্রহণ করেন তিনি। সুফিয়া কামাল ছিলেন বাংলা ভাষার বিশিষ্ট কবি ও সাহিত্যিক। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাহিত্যিক, রাজনৈতিক ও সংস্কৃতি কর্মীদের অনুপ্রেরণা যুগিয়েছেন। কবি সুফিয়া কামাল তার সাহিত্য চর্চার পাশাপাশি নারীমুক্তি, মানবমুক্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন।