১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

গাজীপুরের শ্রীপুরে ‘বন্দুকযুদ্ধে’ একাদিক মামলার আসামী বাবুল ডাকাত নিহত

আপডেট: জুন ২১, ২০১৯

  • Facebook Share
গাজীপুরের শ্রীপুরে ‘বন্দুকযুদ্ধে’ একাদিক মামলার আসামী বাবুল ডাকাত নিহত

নাজমুল ইসলাম (শ্রীপুর)গাজীপুর প্রতিনিধি ঃ

বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান ৩ টা ১৫ মিনিটে শ্রীপুর উপজেলার ডোমবাড়ীরচালা এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত বাবুল একজন মাদক কারবারি ও ডাকাত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গাজীপুরের শ্রীপুর উপজেলার ডুমবাড়িচালা এলাকায় র‌্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ী ও ডাকাত সদস্যদের ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ও ডাকাত বলে জানিয়েছে র‌্যাব-১।

নিহত মো. বাবুল মিয়া ওরফে ডাকাত বাবুল (৩৫) স্থানীয় জাহাঙ্গীরপুর গ্রামের মো. আফাজ উদ্দিনের ছেলে। এ সময় র‌্যাব-১ এর দুই সদস্যও আহত হয়েছেন।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, স্থানীয় তেলিহাটি ইউনিয়নের ডুমবাড়িরচালা এলাকায় ডাকাত ও মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত ও মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়তে থাকে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এতে বাবুল গুলিবিদ্ধ হন। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সময়  র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে।পরে সদস্যদের শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও ৪/৫ হাজারের মতো ইয়াবা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ ডাকাত বাবুলের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ২৪টি মামলার তথ্য পাওয়া গেছে।