আপডেট: জুন ২৩, ২০১৯

আপডেট:

এস.এ. সাজু, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ভেঙ্গে যাওয়া বিভিন্ন সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কমসূচি পালন করা হয়েছে। আজ রবিবার উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপর এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা’ নামের সংগঠন। সেই সাথে ওই মানববন্ধনে ব্যানার সহকারে অংশগ্রহণ করে ‘রাহে জান্নাত হেল্প সুসাইটি’সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। ‘সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা’র আহবায়ক ফজল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল বাতিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, ইউপি সদস্য হেলাল উদ্দিন, ইউনুছ আলী, যুবলীগ নেতা শানুর আলী জয়দু, ছায়েদ আহমদ, সংগঠক শেখ ফজর রহমান, বিভাংশু গুণ বিভু, শফিক আহমদ পিয়ার, শওকত আলী, শফিক ইসলাম সফিক, সিরাজুল ইসলাম রুকন, শেখ কাওছার আলী, হেলাল উদ্দিন, মিয়াদ আহমদ, জুমন আহমদ, রুহুল আমিন ও এস.এ সাজু।
মাবনবন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সড়ক কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর এসব গর্তে পড়ে বিভিন্ন যানবাহন সড়ক দুর্ঘটনায় কবলিত হচ্ছে। ওই সড়কগুলো দিয়ে এলাকাবাসী জীবনের ঝুকি নিয়ে চলাচল করে আসছেন। কিন্তু ওই সড়কগুলো সংস্কার করার জন্য কোনো পদক্ষেপ গ্রহন করা হচ্ছেনা। অবিলম্ভে সড়কগুলো সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে প্রতি বক্তারা আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক রোহেল উদ্দিন,
বদরুল ইসলাম মহসিন, নুর উদ্দিন, পাভেল সামাদ, সংগঠক আনহার আলী, ফখরুদ্দিন সেবুল, নিজাম উদ্দিন, জাবেদ আহমদ, সাঈদ মিয়া, জসিম উদ্দিন, মাছুম আহমদ, বেলাল হোসেন, ওয়াহিদুর রহমান, জামাল মিয়া, জায়েদ উদ্দিন, জয়নুল আবেদিন, কামাল হোসেন, জালাল উদ্দিন, তুফায়েল আহমদ, ফয়সল মিয়া, সাঈদুর রহমান, জুনেদ আহমদ, রফিক আলম, আবদুস শহিদ, খলিল রহমান, সাদ্দাম হুসেন, আলতাফ হুসেন, জুনেদ আহমদ, শাব্বির আলম, আব্দাল আবেদিন, মাছুম আহমাদ, সাজন মিয়া,সালমান মিয়া, জাকির মিয়া, সোহাগ আলী, শিপু মিয়া,রাসেল মিয়া, শাহজাহান, ইব্রাহীম আলী, হাসান, এমরান মিয়া, জাবের আহমদ, কাশিম আহমদ, দিলোয়ার হুসেন,জুয়েল মিয়া,সুমন আলী,মিন্টু,মারুফ মিয়া,দিলু,তুফায়েল আহমদ, তুলা মিয়া, সবুজ দাশ,ওলি মিয়া, মাহবুব প্রমুখ।