২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

ডোমারে শীতার্ত মানুষদের শীতবস্ত্র পরিয়ে দিলেন পুলিশ সুপার

আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৯

  • Facebook Share
ডোমারে শীতার্ত মানুষদের শীতবস্ত্র পরিয়ে দিলেন পুলিশ সুপার




মো: নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডোমারে শীতার্ত মানুষদের পাশে দাড়িয়ে শীতবস্ত্র বিতরন
করেছে ডোমার থানা পুলিশ। রবিবার (২২ নভেম্বর) বিকালে ডোমার থানা চত্বরে
ডোমার থানা পুলিশের আয়োজনে এই শীতবস্ত্র বিতরন করা হয়। এ সময় পুলিশ সুপার
আশরাফ হোসেন পিপিএম নিজহাতে অসহায় শীতার্ত নারী-পুরষদের গরম কাপড় পরিয়ে
দেন। নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে উপজেলার অসহায়,দুস্থ্য ও শীতার্ত
মানুষদের মাঝে খুলনা বিশ্ববিদ্যালয় এফএমআরটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর
সৌজন্যে শীতবস্ত্র অনুষ্ঠান থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমানের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও শীতার্তদের মাঝে
কম্বল বিতরন করেন নীলফামারী জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন
পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ(প্রশাসন) সুপার
এবিএম আতিকুর রহমান,সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল। এসআই আবু হানিফ
মন্ডলের সঞ্জালনায় এ সময় থানা অফিসার ইনচার্জ(তদন্ত) বিশ্বদেব রায়সহ
পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপারের কাছে গরম কাপড় পেয়ে
আনন্দে কেদেঁ ফেলেন সাগড় চন্দ্র রায় নামে এক বৃদ্ধ। তিনি বলেন প্রচন্ড
ঠান্ডায় কোন জনপ্রতিনিধি তাকে গরম কাপড় না দিলেও পুলিশের কাছ থেকে গরম
কাপড় পেয়ে ঠান্ডা কিছুটা লাঘব হবে। ডোমার থানা অফিসার ইনচার্জ মোঃ
মোস্তাফিজুর রহমান জানান,নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে প্রাথমিকভাবে
দুইশত অসহায়,দুস্থ্য শীতার্ত পুরুষ-নারীর মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
পরবর্তীতে সুযোগ পেলে আরো কম্বল বিতরন করা হবে।