আপডেট: জুন ২৯, ২০১৯

আপডেট:

জি এম শরীফ মাছুম বিল্লাহহাইমচর প্রতিনিধি, চাঁদপুর।
চাঁদপুর হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাইমচর প্রেসক্লাব সাবেক সভাপতি মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী মোটর সাইকেল ও ইজিবাইক সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন।
জানা যায় গত শুক্রবার রাত ৯টায় মাজহারুল ইসলাম শফিক তার আদর্শ শিশু নিকেতন জুনিয়র হাইস্কুল থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে স্থানীয় রায়ের বাজার রোডে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল নিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে প্রথমে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। প্রাথমিক পরিক্ষার পর মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব জানান, তার হাতের কবজি এবং পা’য়ের হাটুর হাড় ভেঙ্গে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা নেওয়ার পরামর্শ দেন। তাৎক্ষনিক তাকে এ্যাম্বুলেন্স করে ঢাকা কাকরাইলস্থ ইসলামি ব্যাংক সেন্ট্রাল হসপিটালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি ঐ হসপিটালের ১৩ তলায় ৬৫২ নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শক্রমে আজ বা কালই তার হাটুতে অপারেশন হতে পারে। তার দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবারের পক্ষ থেকে চাঁপুরবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।