আপডেট: জুন ৩০, ২০১৯

আপডেট:
রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ার তাপ বিদ্যুৎ কেন্দ্রে হামলা,ভাংচুর ও লুটপাটের মামলায় বাঙালী শ্রমিক মিরাজ (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার শেষ বিকালে বিদ্যুত কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদ জানান, গত ১৮ জুন তাপবিদ্যুত কেন্দ্রে হামলা, ভাংচুর ও লুটপাটের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।