আপডেট: জুলাই ৮, ২০১৯

আপডেট:

আটক মোঃ জাকির হোসেনঃ বিশেষ প্রতিনিধিঃমৌলভীবাজার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিরল প্রজাতির বন্য প্রাণী তক্ষকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে তাদের আটক করা হয়।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান,একদল পাচারকারী বন্য প্রাণী তক্ষক ক্রয়বিক্রয়সহ পাচার করছে। এমন সংবাদের ভিতিত্তে শহরের শান্তিবাগ এলাকার সালাম বাবুর্চীর বাসায় অভিযান চালিয়ে তক্ষকসহ পাঁচ জনকে আটক করা হয়।তক্ষকের মুল্য ৮ থেকে ১০ লক্ষ টাকা হতে পারে।আটকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার বাহুবল এলাকার অলুয়া গ্রামের মো: আবদাল মিয়ার ছেলে মো: মোশাহিদ মিয়া (৩৫), হবিগঞ্জ জেলার রিচি গ্রামের শামছুল মিয়ার ছেলে মো: আলী হাসান মাসুক, শ্রীমঙ্গল উপজেলার শান্তিবাগ এলাকার মৃত আকবর উল্ল্যার ছেলে মো: আব্দুল ছালাম (৫৫),হবিগঞ্জ জেলার আব্দাহাই এলাকার ইসমাইল মিয়ার ছেলে মো: আফরোজ মিয়া (৩৫) , হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকার আরাফিন মিয়ার ছেলে মো: কাউছার মিয়া (২৪) ।