আপডেট: জুলাই ১২, ২০১৯

আপডেট:

জাকিরুল ইসলাম, বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৬ কোটি টাকা বরাদ্দে উপজেলার বিভিন্ন স্হানে ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো জরাজীর্ণ ও অনুপযোগী হওয়ায় শিক্ষার্থীরা লেখাপড়া করে ভালো সুবিধা পেত না।উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণের চাহিদা কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করলে ৯টি বিদ্যালয় ভবন নির্মাণ কাজ সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যেমে শুভ উদ্বোধন করেন স্হানীয় সংসদ সদস্য শিবলী সাদিক।
উপজেলা প্রকৌশলী অফিসার মনসুর আলী জানান, ৯টি বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ সিডিউল অনুযায়ী মান সম্মত ভাবে হচ্ছে। এ পর্যন্ত কিছু বিদ্যালয়ের ৫০ ভাগ কাজের অগ্রগতি হয়েছে।
নবাবগঞ্জের ইউএনও মশিউর রহমান জানান, সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে উপজেলায় নির্মাণাধীন কয়েকটি প্রতিষ্ঠান তিনি পরিদর্শন করেছেন। সিডিউল অনুযায়ী কাজ করা না হলে সংশ্লিষ্ট ঠিকাদারকে অর্থ ছাড় দেওয়া হবে না।
এ বিষয়ে স্হানীয় সাংসদ শিবলী সাদিক জানান, জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার, শিক্ষার মানোন্নয়নের জন্য নতুন ভবনসহ অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করছেন। সেই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নতুন এ ভবনগুলো দিয়েছেন। যাতে করে শিক্ষার্থীরা নতুন উদ্দমে নতুন ভবনে শিক্ষায় মনোযোগী হয়।