আপডেট: জুলাই ১৩, ২০১৯

আপডেট:

ইউসুফ আলী, চিরিরবন্দর, দিনাজপুর : চিরিরবন্দর উপজেলার ৬নংঅমরপুর ইউনিয়নের শরিফ বিয়ে করেছে মাত্র ১৮বছর বয়সে তার স্ত্রী কুলছুমের বয়স ১৩ অর্থাৎ তারা দুজনেই উঠতি বয়সের কিশোর।বড় কথা হল বিয়ের ১বছরে কুলছুমের একটি বাচ্চার গর্ভপাত হলে, তাকে হাসপাতালে নেয়া হয়।চিকিৎসক জানান,এ সমস্যা থেকে এমনো হতে পারে যে সে কখনোই মা হতে পারবেন না!এতেই যেন বিষাদেভরে তার সংসার।কুলছুমের মত হাজারো ছেলে মেয়ের জিবনে নেমে আসছে আধার।পিতা মাতা আর সমাজের দায়হীনতায় দেশে আজ এ ব্যাধী ক্রমশ মাথাচাড়া দিচ্ছে।গত এক সপ্তাহে,বড়বাউল,সুকদেবপুর,রাজাপুরে ৩টি বিবাহের বধুই ছিল অপ্রপ্ত বয়স্ক বালিকা।জনপ্রশাষনের চৌকশ নজদারী আর আইনি তৎপরতা না থাকায় হৈ হিল্লোলে চলছে বাল্যবিবাহ।